August 15, 2026, 1:29 am
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৭১০ জনের দেহে। আর শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬২৮ জনের।