August 26, 2026, 8:10 pm

আলু প্রক্রিয়াজাতকরণ বাড়াতে সহায়তা দেবে সরকার

আলু প্রক্রিয়াজাতকরণ বাড়াতে সহায়তা দেবে সরকার

দেশে চাহিদার তুলনায় বেড়েছে আলুর উৎপাদন। তবে প্রক্রিয়াজাতকরণে নানা সমস্যা ও রপ্তানি বাধার মুখে কৃষকের উৎপাদিত চাহিদা-অতিরিক্ত আলু নষ্ট হচ্ছে। এ পরিস্থিতিতে আলু প্রক্রিয়াজাতকরণ সুবিধা বাড়াতে সহায়তা আরও বাড়ানোর চিন্তা করছে সরকার।

রোববার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনলনে আলু প্রক্রিয়াজাতকরণ বৃদ্ধিতে করণীয় বিষয়ে সভায় এ তথ্য জানানো হয়ে। এদিন দেশের প্রকিয়াজাত খাদ্য প্রস্তুতকারী, প্রক্রিয়াজাতকারী কোম্পানির প্রতিনিধিসহ আলু, শাকসবজি রপ্তানিকারক সমিতির প্রতিনিধি, বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেন সরকারের কৃষি সংশ্লিষ্টরা।

কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেসবাহুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এসময় কৃষিমন্ত্রী বলেন, ‘আলু রফতানির জন্য আমরা বিভিন্ন দেশে গিয়েছি, কিন্তু খুব একটা কাজ হয়নি। ফলে পণ্য প্রক্রিয়াজতকরণ সব থেকে ভালো উপায়।’

তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল, উন্নতজাতের অভাব। সেটা আমদানিতে নিয়ন্ত্রণ ছিল। আমরা এখন আমদানি উন্মুক্ত করেছি। আপনারা ভালো জাত আনুন। যে জাতগুলো থেকে হাই ভ্যালু প্রোডাক্ট প্রক্রিয়াজাতকরণ সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘প্রকিয়াজাতকরণ সহজ করতে কেন্দ্রীয় প্যাকিং হাউজে একটি ল্যাব করেছি। আরেকটি ল্যাব হবে রাজধানীর পূর্বাচলে। এরপর মান নিয়ে আর সমস্যা থাকবে না।’

সভায় বিভিন্ন প্রক্রিয়াজাত কোম্পানির প্রতিনিধিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। এসময় দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান প্রাণের প্রতিনিধি বলেন, ‘আমরা বিদেশ থেকে প্রচুর স্টাচ আমদানি করি। কিন্তু দেশেও এটি তৈরির সক্ষমতা রয়েছে। ফলে আমদানি শুল্ক বাড়িয়ে দিলে দেশের প্রক্রিয়াজাত শিল্প আরো এগিয়ে যাবে।’

এসিআইয়ের প্রতিনিধি বলেন, ‘দেশের কোল্ডস্টোরেজগুলো উন্নতজাতের আলু সংরক্ষণে উপযুক্ত নয়। সেসব আলু থেকে পণ্য প্রক্রিয়াজাতকরণে নানা সমস্যা হচ্ছে। ভালো কোল্ডস্টোর প্রয়োজন।’

বম্বে সুইটসসের প্রতিনিধি বলেন, ‘আমরা কাঙ্ক্ষিত পরিমাণে আলুর বীজ পাচ্ছি না। কন্ট্রাক্ট ফার্মিংয়ের জন্য বছরে আমাদের ৮ হাজার ৭৫০ টন উন্নত বীজের প্রয়োজন। অথচ গত বছর এর অর্ধেকও সংগ্রহ করতে পারিনি।’

রপ্তানিকারকেরা জানান, দেশে উৎপাদিত আলুতে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে বিদেশে এসব জাতের আলুর চাহিদা কম। আলুর জাত উন্নয়নে প্রচুর কাজ করতে হবে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com