October 11, 2026, 5:51 pm
দেশের গণতন্ত্র হত্যার জন্য সাবেক বিচারপতির এ বি এম খায়রুল হককে দায়ী মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, গণতন্ত্র হত্যার জন্য তার প্রকাশ্যে বিচার হওয়া উচিত। তিনি বলেন, একজন মানুষ খুন করলে তার ফাঁসি হয়, যাবজ্জীবন হয়। কেউ গণতন্ত্র হত্যা করলে, গণতন্ত্রকে কবরস্থ করলে তার কী শাস্তি হওয়া উচিত? সেই ব্যক্তি বিচারপতি খায়রুল হক। প্রকাশ্যে তার বিচার হওয়া উচিত। সে জাতিকে ধ্বংস করে দিয়েছে। তাকে আজীবন জেলখানায় দেখতে চাই। এখান থেকে দেশকে ফিরিয়ে আনতে হবে।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে ‘রাজনৈতিক সংকট উত্তরণে পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কমিটি গঠন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘প্রত্যেকটা বিচারপতির সম্পদের হিসাব চাই আমরা। আমাদের পরিবর্তন দরকার। বিচার বিভাগ ঠিক না হলে সুশাসন আসবে না।’
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দুইদিন আগে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর জন্মবার্ষিকী ছিল। আমরা এতটা নিমকহারাম যে একটা বড় দলও তার জন্মবার্ষিকী পালন করেনি। এমনকি মুক্তিযোদ্ধারাও। এখনো কয়েক শ’ সিনিয়র মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, তারাও করেন নাই। এতে প্রমাণ করে আমাদের অনেকদূর এগিয়ে যেতে হবে।’
পেশাজীবীদের উদ্দেশ্য জাফরুল্লাহ চৌধুরী বলেন, পেশাজীবীদের আওয়াজ উঠাতে হবে। এই অনাচার-অত্যাচার আমরা আর সহ্য করব না। জীবনের শেষ ক্ষণে আছি, তা হলেও আমরা ভীত নয়। আমরা আপনাদের সঙ্গে আছি।
তিনি বলেন, দুইদিন আগে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের জেনারেল ওসমানীর জন্মবার্ষিকী ছিল। আমরা এতটা নিমকহারাম যে একটা বড় দলও তার জন্মবার্ষিকী পালন করেনি। এমন কি মুক্তিযোদ্ধারও। এখনো কয়েকশো সিনিয়র মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তারাও করেন নাই। এতে প্রমাণ করে আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে। আরেকজন সিনিয়র মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ অসুস্থ হয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। উনি যেনো সুস্থ হয়ে ফিরে আসেন।
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, মোদি বিরোধী আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্র অধিকার পরিষদের ৫৪ জন ছাত্রের জামিনের ব্যাপারে প্রধান বিচারপতি সাথে দেখা করতে চেয়েছিলাম। তিনি বলে পাঠালেন ‘বিচারের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারি না।’ পরীমনির ব্যাপারে কী হলো? তার বিচার দ্রুত করতে বলা হলো। এখনো পর্যন্ত ছাত্রদের জামিন দেয় নাই। এই ধরনের বিচারপতিরা জঘন্য ব্যক্তি।