August 25, 2026, 1:58 pm
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় পুকুরে ডুবে হায়দার আলীর পুত্র বিল্লাল (১২) ও প্রতিবেশী মফিজ উদ্দিনের ছেলে নিরব(১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।তাঁরা দুজনেই গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে বাড়ীর পাশে পুকুরে খেলতে গিয়ে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী স্থানীয় পল্লীচিকিৎসক শফিকুল ইসলাম সেলিম জানান, নিহত দুই শিশু পরিবারের সদস্যদের অজান্তে বাড়ীর পাশে খনন করা নতুন পুকুরে খেলতে গিয়ে তলিয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে দুই জনের মরদেহ ভাসতে দেখে পথচারীদের ডাকচিৎকারে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। পরে স্থানীয় চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষনা করেন।এ ঘটনায় এলাকায় শোকের মাতম শুরু হয়েছে। নিহতের স্বজনদের কান্নায় আকাশ ভারি হয়ে উঠছে।