August 15, 2026, 1:26 am

ঈগল বাসের চাপায় নিহত ২

ঈগল বাসের চাপায় নিহত ২

মাদারীপুরের ভাঙ্গাব্রিজ এলাকায় ঈগল পরিবহনের চাপায় এক ভ্যানযাত্রী আমির বেপারী (৩৭) ঘটনাস্থলে নিহত হন। এ সময় তিনজন আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে ভ্যানচালক শুকুর গাজী (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে সব যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয়রা। পরে পরিবহনের চালককে আটকের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের ভাঙ্গাব্রীজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান। নিহত শুকুর গাজী ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের কর্নপাড়া গ্রামের শফিক গাজীর ছেলে এবং আমির বেপারী একই ইউনিয়নের ধুয়াসার গ্রামের বড়ধনুয়া এলাকার জোরাল বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায, ঢাকা বরিশাল মহাসড়কে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে ভাঙ্গাব্রিজ নামক স্থানে ঈগল পরিবহন এবং ভুরঘাটা থেকে আসা তিন যাত্রী নিয়ে একটি ভ্যানগাড়ি মস্তফাপুর আসছিল। এ সময় মুখোমুখি সংর্ঘষে ভ্যানের যাত্রীকে চাপা দিয়ে ঈগল পরিবহনটি পালিয়ে গেলে ঘটনাস্থলে ভ্যানের যাত্রী মারা যান এবং ভ্যানচালকসহ দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক মারা যান।

এরপর স্থানীয় ও নিহতের স্বজনা ঢাকা বরিশাল মহাসড়কে গাছ পেলে দীর্ঘসময় মহাসড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং পুলিশের আশ্বাসে দীর্ঘসময় পর যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী মো. আজিজুল হাওলাদার বলেন, আমি দেখলাম, চোখের পলকেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ঈগল পরিবহনটি দ্রুতগতিতে এসে এই ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলে একজন মারা গেছেন। ভ্যানচালকের কোনো দোষ ছিল না। তারা একপাশ দিয়েই যাচ্ছিল।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টোশন অফিসার নুর মোহাম্মাদ সিকদার বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে সড়ক দুর্ঘটনার নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছি। এ ছাড়া তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক মারা যান।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, এই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও বিকল্প সড়কে যান চলাচল করেছে। তাই যাত্রীদের তেমন কোনো সমস্যা হয়নি। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com