August 22, 2026, 8:25 pm

৭২ দিন পর সর্বনিম্ন ৭০ জনের মৃত্যু

৭২ দিন পর সর্বনিম্ন ৭০ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭০ জনের মৃত্যু হয়েছে। এটি ২ মাস ১২ দিন পর (৭২ দিন) করোনায় সর্বনিম্ন মৃত্যু। এর চেয়ে কম মৃত্যু হয়েছিল গত ২২ জুন। সেদিন মারা গিয়েছিলেন ৬৯ জন। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৩২ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনায় গতকাল বৃহস্পতিবার ৮৮, বুধবার ৭৯, মঙ্গলবার ৮৬ ও সোমবার ৯৪ জনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন।

গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৪৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর ২৯ হাজার ৪৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত মোট ৯০ লাখ ২১ হাজার ১০২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৭০ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৩৬ জন এবং পুরুষ ৩৪ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৪ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১৫ জন মারা গেছেন। রাজশাহীতে ৪, খুলনা ১২, বরিশাল ৪, সিলেট ৮ ও রংপুরে ৩ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com