October 12, 2026, 3:07 am

আরেক ধাপ বাড়ল এলপিজির দাম

আরেক ধাপ বাড়ল এলপিজির দাম

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দাম অনুযায়ী বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৯৯৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৩ টাকা করা হয়েছে। এটি সর্বোচ্চ খুচরা মূল্য। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।

এর আগে এলপিজির দাম ১০২ টাকা বাড়িয়েছিল বিইআরসি। তখন বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ৮৯১ টাকা থেকে ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়। মূল্যটি ১ আগস্ট থেকে কার্যকর ছিল।

মঙ্গলবার (৩১ আগস্ট) অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল সংস্থাটি। এরপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

রাষ্ট্রায়ত্ত কোম্পানির সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির আগে দাম ছিল ৪৮ টাকা ৭১ পয়সা। নতুন দাম প্রতি লিটার ৫০ টাকা ৫৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com