July 12, 2026, 2:33 am

নন-কটন খাতে স্পেনকে বিনোয়োগের আহ্বান বিজিএমইএর

নন-কটন খাতে স্পেনকে বিনোয়োগের আহ্বান বিজিএমইএর

নন-কটন ও টেকনিক্যাল টেক্সটাইল খাতে স্পেনের প্রতি বিনিয়োগের আহ্বান জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ।

মঙ্গলবার (২৪ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস বিজিএমইএ ভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। এ সময় বিজিএমইএর সহ-সভাপতি মো. শহিদউল্লাহ আজিম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পোশাকশিল্পে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক ও পরিবেশগত টেকসই উনয়নের ক্ষেত্রে অর্জিত অগ্রগতিসহ পোশাক শিল্পসংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

আলোচনায় শিল্পের ভবিষ্যত সম্ভাবনা এবং আপগ্রেডেশন বিশেষ করে দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং পণ্যের বৈচিত্র্যকরণ (বিশেষ করে নন-কটন) এর মতো বিষয়গুলোও উঠে আসে।

আলোচনায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের জন্য গৌরবের বিষয় হলো পৃথিবীর সর্বোচ্চ সংখ্যক সবুজ কারখানার অবস্থান এ দেশে। বর্তমানে অনেক পোশাক কারখানা ইউএস গ্রীন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে লিড সনদপত্র পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

তিনি স্পেনের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পোশাকশিল্পের জন্য এ সময়ের সবচেয়ে অগ্রাধিকামূলক ইস্যুগুলো বিশেষ করে উচ্চমূল্যের কৃত্রিম তন্তুজাত পোশাক রপ্তানি, নতুন পণ্য উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ার উদ্ভাবন এবং কারখানার ক্যাপাসিটির সর্বোচ্চ ব্যবহারেরর ওপর গুরুত্বারোপের বিষয়টি অবহিত করেন।

বিজিএমইএ সভাপতি নন-কটন এবং টেকনিক্যাল টেক্সটাইল পোশাকখাতে স্পেনের বিনিয়োগ যেন এ দেশে আসে, সে বিষয়ে স্পেনের রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ যেন সাবলীলভাবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করতে সক্ষম হয়, সেজন্য বিজিএমইএ সভাপতি স্পেন সরকারকে ট্রানজিশন পিরিয়ড সম্প্রসারণেরও অনুরোধ জানান।

এসময় স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের পোশাকশিল্পের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com