August 26, 2026, 8:08 am

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১১৭ জন

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১১৭ জন

করোনাভাইরাসে আক্রান্ত ১১৭ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন, যা ৫৩ দিন পর সর্বনিম্ন। এর চেয়ে কম মৃত্যু ছিল জুনের ৩০ তারিখ ১১৫ জন। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৩৯ জনে।

নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৩১৭ জনের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে। মৃত্যু কমলেও গত কয়েকদিনের তুলনায় শনাক্ত বেড়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার ১৩৯, শনিবার ১২০, শুক্রবার ১৪৫, বৃহস্পতিবার ১৫৯, বুধবার ১৭২ ও মঙ্গলবার ১৯৮ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামা শুরু করে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com