November 26, 2026, 9:52 pm

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের চুক্তি

অটোমেটেড চালান সিস্টেম বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. ফোরকান হোসেন এবং ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম মহিউদ্দিন আজাদ, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সেবার মাধ্যমে আয়কর ও পাসপোর্ট ফিসহ সরকারি রাজস্ব ও ফি ইসলামী ব্যাংকের শাখা ও উপশাখার মাধ্যমে পরিশোধ করা যাবে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com