October 10, 2026, 3:28 pm

হবিগঞ্জে কার্ভাড ভ্যানচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

হবিগঞ্জে কার্ভাড ভ্যানচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কার্ভাড ভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নছরতপুরে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী রয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা বলেন, সকালে শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় কার্ভাড ভ্যান। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এ সময় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com