October 10, 2026, 3:28 pm
নৃশংস ১৫ আগষ্ট
…..হামিদ সরকার
মার্চে তোমার জন্মোৎসব
উৎফুল্ল থাকে জাতি,
মুজিব তুমি লালসবুজের
স্বাধীনতার এক বাতি।
একটি ডাকে রেসকোর্সে
সবাই হয়েছিল জড়ো,
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীস্টান
স্বাধীনতা আজ বড়।
তোমার নেতৃত্বে স্বাধীনতা এলো
নাম হলো বাংলাদেশ,
গড়তে চেয়েছিলে পোড়া ভুমিকে
আগষ্ট করলো শেষ।
মধ্যরজনীতে ঘাতকেরা সব
ঘিরে ফেলে সব ঘর,
খুনের নেশায় মাতাল ওরা
নৃশংস আর বর্বর।
দেয়াল, সিঁড়ি রক্তে ভিজেছে
শুধুই লাশের সারি
শুকায়নি ওদের খুনরাঙা হাত
কন্যার আহাজারি।
হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি
শেখ মুজিবুর রহমান
আদর্শকে কখনো যায় না মারা
কেঁড়েছে তোমার প্রাণ।