August 24, 2026, 4:37 pm

৩ দিন বন্ধের পর খুলেছে ব্যাংক ও পুঁজিবাজার

৩ দিন বন্ধের পর খুলেছে ব্যাংক ও পুঁজিবাজার

টানা তিন দিন বন্ধ থাকার পর আজ থেকে খুলছে ব্যাংক ও পুঁজিবাজার। সোম ও মঙ্গলবার ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আর পুঁজিবাজারে লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।

গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়, সোম ও মঙ্গলবার ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী কাজ শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

পুঁজিবাজার খোলার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, যেহেতু বাংলাদেশ ব্যাংক ৯ ও ১০ আগস্ট সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেনের সময়সীমা নির্ধারণ করেছে। সে হিসেবে পুঁজিবাজারের লেনদেন দুপুর ২টা ৩০ পর্যন্ত চলবে। করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন জারি করা হয়। সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ ছিল। বাকি কার্যদিবসে ব্যাংক সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com