August 23, 2026, 1:02 am

ক্রেতাদের শিপিং লাইনার মনোনয়ন দেওয়ার অনুরোধ

ক্রেতাদের শিপিং লাইনার মনোনয়ন দেওয়ার অনুরোধ

কনটেইনার যথাসময়ের মধ্যে জাহাজীকরণের জন্য পোশাক শিল্পের ক্রেতাদের অধিক সংখ্যক শিপিং লাইনার ও অফ-ডক মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিজিএমইএ অফিসে অনুষ্ঠিত ক্রেতা ও মেইনলাইন অপারেটর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ সহযোগিতা প্রদানের অনুরোধ জানান। সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় বিজিএমইএ সভাপতি বলেন, চট্টগ্রাম বন্দরে ক্রেতাদের পক্ষ থেকে শিপিং লাইনার ও অফ-ডক নির্ধারিত করে দেওয়ার কারণে পোশাক শিল্পের রফতানি পণ্যবাহী কনটেইনারগুলোকে বন্দরে অতিরিক্ত ১০-১৫ দিন থাকতে হচ্ছে। এতে বন্দরে কন্টেইনার জট দেখা দিয়েছে।

বিজিএমইএ সভাপতি বলেন, অনেক ক্রেতা বাংলাদেশ থেকে বিলিয়ন ডলারের পণ্য আমদানি করলেও মাত্র ১টি অথবা ২টি শিপিং লাইন ও ফরওয়ার্ডারের মনোনয়ন দেওয়া হয়। পাশাপাশি ক্রেতারা রফতানি পণ্যের জাহাজীকরণের জন্য ৪-৫টি অফ-ডক অনুমোদন দেয়। এতে জাহাজীকরণে বিলম্ব হয়, ফলশ্রুতিতে রফতানি অর্থ প্রত্যাবাসিত হতে দেরি হয়, যার জন্য রফতনিকারকদেরও অতিরিক্ত চার্জ মাশুল দিতে হচ্ছে। বিজিএমইএ সভাপতি এই সমস্যা সমাধানের জন্য ক্রেতাদের অধিক সংখ্যক শিপিং লাইনার ও অফ-ডক মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করেন।

সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক মহিউদ্দিন রুবেল, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, সাবেক পরিচালক আশিকুর রহমান তুহিন, বিজিএমইএর পোর্ট অ্যান্ড শিপিং বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হাসান আব্দুল্লাহ, বিকেএমইএর পরিচালক ফজলে শামীম এহসান, এইচ অ্যান্ড এমের রিজিওনাল কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, মার্কস অ্যান্ড স্পেন্সারের কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক ও শিপিং লাইন মার্কস্লাইনেরর কান্ট্রি হেড অংশুমান মিত্র মুস্তাফি ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com