August 26, 2026, 6:08 pm
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮১৭ জনের দেহে। তাতে মোট শনাক্ত ছাড়িয়েছে ১৩ লাখ।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৪১ জনের মৃত্যু হয়েছে।
দেশে এই নিয়ে করোনা শনাক্ত দাঁড়িয়েছে ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২১ হাজার ৬৩৮ জনের।
২৪ ঘণ্টায় দেশের ৬৯৭টি ল্যাবে করোনার ৫৯ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ২৯ শতাংশ।
এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৬ হাজার ১১২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৪৮ জন। সুস্থতার হার ৮৭ দশমিক ১২ শতাংশ।