July 17, 2026, 6:11 am
ঠাকুরগাঁওয়ে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পীরগঞ্জ উপশাখা চালু করা হয়েছে।
সোমবার (২ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে উপশাখাটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আখতারুল ইসলাম, পীরগঞ্জ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। এছাড়া ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন এমডি ও সিইও মোসলেহ্্ উদ্দীন আহমেদ, ডিএমডি শফিউদ্দিন আহমেদ ও মো. কামাল উদ্দিন, লিগ্যাল অ্যান্ড রিকভারি বিভাগের প্রধান মো. আব্দুল্লাহ, এসইভিপি মো. নুরুল আজিম, বিভাগীয় প্রধানসহ রংপুর শাখার ব্যবস্থাপক রাশেদ মাহবুব রাব্বান প্রমুখ।