July 17, 2026, 6:12 am

ইসলামী ব্যাংকের আগ্রাবাদ ও খাতুনগঞ্জ শাখার শরিআহ পরিপালন সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের আগ্রাবাদ ও খাতুনগঞ্জ শাখার শরিআহ পরিপালন সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আগ্রাবাদ ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার ‘ব্যাংকিং কার্যক্রমে শরিআহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জুলাই) এটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মো. সিরাজুল করিম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরি‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

আগ্রাবাদ কর্পোরেট শাখাপ্রধান মিয়া মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখা প্রধান মো. এহসানুল ইসলাম। আগ্রাবাদ ও খাতুনগঞ্জ শাখার নির্বাহী ও কর্মকর্তারা এই ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com