August 25, 2026, 2:03 am
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর শোকাবহ আগস্ট মাস উপলক্ষে আজ (২৬ জুলাই) থেকে ভর্তুকি মূল্যে মাসব্যাপী নিত্যপ্রয়োজনীয় টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।
রোববার (২৫ জুলাই) রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর শোকাবহ আগস্ট মাসে কঠোর লকডাউন পরিস্থিতিতে ভোক্তা সাধারণের কাছে ভর্তুকি মূল্যে কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী নিয়োজিত ডিলারের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে দেশব্যাপী বিক্রি করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে- সয়াবিন তেল, মসুর ডাল এবং চিনি। আগামী ২৬ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা এবং চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি করা হবে।