July 27, 2026, 10:04 am

ইসলামী ব্যাংকের ঢাকা ও চট্টগ্রামের ৩ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংকের ঢাকা ও চট্টগ্রামের ৩ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সাউথ, ইস্ট ও চট্টগ্রাম সাউথ জোনের ভার্চুয়াল ব্যবসায় উন্নয়ন সম্মেলন বুধবার (৭ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান।

এতে আরও বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাাহ, তাহের আহমেদ চৌধুরী ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী; চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, মো. আলতাফ হুসাইন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, মো. মাহবুব আলম, মোহাম্মদ উল্লাহ, আবু নাছের মুহাম্মদ নাজমুল বারী, সেলিম আনোয়ার, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু ছাঈদ মো. ইদ্রিস, মো. ইয়াকুব আলী ও মিফতাহ উদ্দিন।

ব্যাংকের ঢাকা সাউথ, ঢাকা ইস্ট ও চট্টগ্রাম সাউথ জোনের শাখাপ্রধান ও কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন। এতে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com