November 7, 2026, 7:39 pm
সরকারঘোষিত কঠোর লকডাউনের সময় অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে মাঠ পর্যায়ে হতে লবণ পরিবহন, মিল পর্যায়ে প্রক্রিয়াজাত ও আয়োডিনযুক্তকরণ এবং বাজার পর্যায়ে সরবরাহ অব্যাহত রাখতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
মঙ্গলবার (২৯ জুন) বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, লবণ একটি অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য। দেশের সকল শ্রেণি পেশার মানুষের প্রতিদিনের খাদ্যে লবণের প্রয়োজন হয়, যার কোনো বিকল্প নেই । এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রচুর লবণের প্রয়োজন হবে।
এমতাবস্থায় করোনাভাইরাস বিস্তার রোধকল্পে আগামী ১ জুলাই হতে সরকারঘোষিত কঠোর লকডাউনের সময় অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে মাঠ পর্যায়ে হতে লবণ পরিবহন, মিল পর্যায়ে লবণ প্রক্রিয়াজাত ও আয়োডিনযুক্তকরণ এবং বাজার পর্যায়ে সরবরাহ অব্যাহত রাখার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়ে