November 15, 2026, 7:03 am

সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনে ১৫৭ কোটি টাকা অনুমোদন

সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনে ১৫৭ কোটি টাকা অনুমোদন

নওগাঁ, দিনাজপুর, ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা-২ ও ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির অধীন টার্ন-কী পদ্ধতিতে ১ হাজার ২৯৫ সেট সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনে প্রায় ১৫৭ কোটি টাকা অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন।

বৈঠকে বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ’ প্রকল্পের কয়েকটি প্যাকেজে ১৫৬ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার ১৯৪ টাকা ব্যয়ে ১ হাজার ২৯৫ সেট সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলো হলো-

>> এসপিআইপি-ডব্লিউ-৩ প্যাকেজের আওতায় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীন টার্ন-কী পদ্ধতিতে ৩৫৫ সেট সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন কাজ যৌথভাবে করতে বেঙ্গল সোলার, পাওয়ার ইউনিট বাংলাদেশ এবং রেস সোলার কাছ থেকে ৪০ কোটি ৯৭ লাখ ৪১ হাজার ৬৯১ টাকায় ক্রয়ের অনুমোদন।

>> এসপিআইপি-ডব্লিউ-৪ প্যাকেজের আওতায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন টার্ন-কী পদ্ধতিতে ৩৪৫ সেট সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন কাজ যৌথভাবে বেঙ্গল সোলার, পাওয়ার ইউনিট বাংলাদেশ এবং রেস সোলার নিকট থেকে ৪০ কোটি ৫৯ লাখ ৪ হাজার ১৪৩ টাকায় ক্রয়ের অনুমোদন।।

>> এসপিআইপি-ডব্লিউ-৫ প্যাকেজের আওতায় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির অধীন ৩৪৫ সেট সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন কাজ যৌথভাবে বেঙ্গল সোলার, পাওয়ার ইউনিট বাংলাদেশ এবং রেস সোলার নিকট থেকে ৪০ কোটি ৩৫ লাখ ৭৬ হাজার ৯৯৫ টাকায় ক্রয়ের অনুমোদন।

> এসপিআইপি-ডব্লিউ-৬ প্যাকেজের আওতায় গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা-২ এবং ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির অধীন টার্ন-কী পদ্ধতিতে ২৫০ সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন কাজ যৌথভাবে বেঙ্গল সোলার, পাওয়ার ইউনিট বাংলাদেশ এবং রেস সোলার কাছ থেকে ৩৪ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকায় ক্রয়ের অনুমোদন।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com