October 10, 2026, 9:33 pm

বন্ডের ভবিষ্যৎ অনেক বিস্তৃত, ইকোনমিতে ভালো অবস্থান তৈরি করবে: শিবলী রুবাইয়াত

বন্ডের ভবিষ্যৎ অনেক বিস্তৃত, ইকোনমিতে ভালো অবস্থান তৈরি করবে: শিবলী রুবাইয়াত

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেছেন, দেশে বন্ডের ভবিষ্যৎ অনেক বিস্তৃত হবে। এর মধ্যে ইসলামিসহ বিভিন্ন বন্ড আসছে। বাংলাদেশের ইকোনমিতে এসব নতুন উদ্যোগ ভালো অবস্থান তৈরি করবে।

সোমবার (১৪ জুন) প্রাণ এগ্রো কর্তৃক দেশে প্রথম আন্তর্জাতিক গ্যারান্টেড বন্ড ইস্যু অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আজ আমরা এক মাইলফলক অতিক্রম করছি। শুরু থেকে প্রাণ মানুষের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে। তাদের বড় বিনিয়োগ এ পর্যন্ত কৃষিকে অনেক এগিয়ে নিয়ে গেছে। তারা প্রচুর মানুষের কর্মসংস্থান করেছে, এর মধ্যে অর্ধেক নারী, যা সত্যিই প্রশংসার।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, দেশের বিনিয়োগ পরিস্থিতি আরও এক ধাপ এগিয়ে নেবে চালু হওয়া প্রথম বাংলাদেশি বন্ড। প্রথম ব্লেন্ডেড ফাইন্যান্স স্ট্রাকচারড বন্ড এবং আন্তর্জাতিক গ্যারান্টেড এ দেশি বন্ড এক নতুন দিগন্তের সূচনা করেছে।jagonews24

তিনি বলেন, মূলত দুটি কারণে এই প্রথম বাংলা বন্ড বেশি আনন্দের। এর মধ্যে একটি হচ্ছে- কৃষি খাতের কোনো কোম্পানি এত বড় সফলতা পেয়েছে। আরেকটি হলো- ভিন্ন বিনিয়োগের নতুন দিগন্ত চালু হয়েছে। দেশের ৫০ বছর পূর্তিতে আমাদের ঝুড়িতে আরেকটি সফলতা যুক্ত হলো। এভাবেই দেশকে পরবর্তী গন্তব্যে এগিয়ে নিয়ে যাব। সে ক্ষেত্রে প্রাণ-এর মতো বড় বড় করপোরেট কোম্পানিগুলো সহায়তা করে আসছে এবং ভবিষ্যতেও করবে।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও ব্রিটেনের বিনিয়োগে বড় সুসম্পর্ক রয়েছে। এ বন্ড চালু হলে আমাদের বিনিয়োগকারীদের আরও আগ্রহী করে তুলবে। পাশাপাশি বৈশ্বিক বিনিয়োগেও বাংলাদেশের অবস্থান একধাপ এগিয়ে যাবে।

বিডার চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, আমরা যখন মধ্যম আয়ের দিকে যাচ্ছি, তখন প্রাণ-এর এমন উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। এখন দেশি বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোও বন্ড মার্কেটে উৎসাহিত হবে। এ বাজার বড় হবে।

তিনি বলেন, বিডা বেসরকারি খাতের এমন উদ্যোগের সব সহায়তা দিতে প্রস্তুত। বিনিয়োগের শুরু থেকে শেষ পর্যন্ত সব সহায়তা আমরা করব।

প্রসঙ্গত, বাংলাদেশের অন্যতম কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত কোম্পানি প্রাণ এগ্রো লিমিটেড ২১০ কোটি টাকার (২৫ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ) অরূপান্তরযোগ্য ও রিডেমবল বন্ডের লেনদেন সফলভাবে সম্পন্ন করেছে। এটির শতভাগ ক্রেডিট গ্যারান্টি হিসেবে রয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্যারান্টকো। গত ১৯ মে বন্ডে পুরো বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com