October 25, 2026, 5:31 am

ব্যবসা সহজীকরণে বিডাকে উদ্যোগ নেওয়ার অনুরোধ বিজিএমইএর

ব্যবসা সহজীকরণে বিডাকে উদ্যোগ নেওয়ার অনুরোধ বিজিএমইএর

পোশাক খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে ব্যবসা সহজীকরণের উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

রোববার (১৩ জুন) বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান।

আলোচনায় বিজিএমইএর সভাপতি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিসহ দেশে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার কথা উল্লেখ করেন। বিশেষ করে ম্যান মেইড ফাইবারভিত্তিক বস্ত্রখাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে ব্যবসা সহজীকরণের উদ্যোগ গ্রহণের জন্য বিডার নির্বাহী চেয়ারম্যানকে অনুরোধ জানান তিনি। এছাড়াও প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে বিদেশি ক্রেতাদের লিয়াঁজো অফিস যেসব প্রতিবন্ধকতা মোকাবিলা করছে সেগুলো নিয়ে আলোচনা করেন।

বিজিএমইএ প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি মিরান আলী, পরিচালক এনামুল হক খান (বাবলু),পরিচালক আসিফ ইব্রাহীম, আসিফ আশরাফ, আব্দুল্লাহ হিল রাকির, ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান এবং মিজানুর রহমান। বিডার নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহসিনা ইয়াসমিন, সাইফুল্লাহ মোকবুল মোর্শেদ এবং অভিজিৎ চৌধুরী।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com