October 8, 2026, 8:53 am

শনাক্ত ফের আড়াই হাজার ছাড়াল, একদিনে ৩৬ মৃত্যু

শনাক্ত ফের আড়াই হাজার ছাড়াল, একদিনে ৩৬ মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৪৯ জন।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৩৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল আট লাখ ১৭ হাজার ৮১৯ জন।

বুধবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com