October 10, 2026, 9:26 pm

চলতি অর্থবছরে জিডিপি হবে দক্ষিণ এশিয়ায় সবার ওপরে : অর্থমন্ত্রী

চলতি অর্থবছরে জিডিপি হবে দক্ষিণ এশিয়ায় সবার ওপরে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, চলতি ২০২০-২১ অর্থবছরে দেশে জিডিপির হার হবে ৬ দশমিক ১ শতাংশেরও বেশি, যা হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ায় সবার ওপরে।

বুধবার (৯ জুন) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

জিডিপির প্রবৃদ্ধি ৫ দশমিক ১ হবে বলে বিশ্বব্যাংক যে প্রতিবেদন দিয়েছে সে বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘প্রথমে দেখতে হবে বিশ্বব্যাংক যা বলে এখন পর্যন্ত সেটা ঠিক হয়েছে কি-না। যদি কিছু প্লাস-মাইনাসও হয় তারপরেও আমরা সেখানে মিল খুঁজে পাইনি। ২০২১-২২ অর্থবছর সম্পর্কে আমাদের প্রজেকশন আছে সেটি বাস্তবায়ন করতে পারব। এখন চলতি অর্থবছর যেটি আছে আমরা সেখানেও ৬ দশমিক ১ প্রবৃদ্ধির হার বলেছি।’

‘অর্থবছরের শেষের দিকে মে-জুন মাসে সামষ্টিক অর্থনীতির গতিধারা যেভাবে পজিটিভলি টার্নওভার করেছে, আমরা বিশ্বাস করি ৬ দশমিক ১ এর ওপরে আমরা অর্জন করতে পারব। সেই অর্জনটি সাউথ এশিয়ার সবার ওপরে হবে। মাত্র কয়েকদিনের ব্যাপার, আপনারা দেখবেন ঠিক হয় কি-না।’

চীন থেকে সময়মতো ভ্যাকসিন পাওয়া যাবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়টি আজকের মিটিংয়ে আলোচনা হয়নি। সঙ্গত কারণেই আমি মন্তব্য করতে পারি না। এ বিষয়ে জানতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় (স্বাস্থ্য) থেকে তথ্য পেতে পারেন।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘পার্বত্য অঞ্চল বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে অপটিকাল ফাইবার ক্যাবল সংযোগ স্থাপন করতে হবে। আমাদের কানেকটিভিটি বাড়াতে হবে। সেই কাজটি করার জন্যই আমাদের ক্যাবল স্থাপন করতে হবে। সেই কাজটি করার অনুমোদন আমরা দিয়েছি, তারা কাজটি করতে পারবে। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ কাজটি করবে।’

বিজনেস নিউজ/এমআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com