November 21, 2026, 11:35 pm

রানি মুখার্জির সঙ্গে সিনেমা দিয়ে বলিউডে অনির্বাণ

রানি মুখার্জির সঙ্গে সিনেমা দিয়ে বলিউডে অনির্বাণ

কলকাতায় সমসাময়িক অভিনেতাদের মধ্যে তুমুল জনপ্রিয় অনির্বাণ ভট্টাচার্য। তার বৈচিত্রময় অভিনয় খুবই উপভোগ করেন দর্শক। রোমান্টিক, থ্রিলার, কমেডি; সব চরিত্রেই অনির্বাণ নিজেকে দেখিয়েছেন নিখুঁত। জয় করেছেন দুই বাংলার দর্শকের মন।

এবার তিনি পাড়ি জমাচ্ছেন সারা দুনিয়ার সবচেয়ে রঙিন সিনেমা ইন্ডাস্ট্রি বলিউডে। আর প্রথম সিনেমাতেই তিনি সঙ্গে পাচ্ছেন বলিউড মাতানো বাঙালি অভিনেত্রী রানি মুখার্জিকে। এমন খবরই প্রকাশ হয়েছে ভারতের গণমাধ্যমে।

আনন্দবাজার লিখেছে, টালিগঞ্জের স্টুডিওপাড়ার অন্দরে শোনা যাচ্ছে এই গুঞ্জন। সূত্রের খবর সত্যি হলে, রানির আসন্ন ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেতাকে।

এর আগে অভিনয়ের মাধ্যমে বলিউডে নজর কেড়েছেন কলকাতার যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরীর মতো টলিপাড়ার তারকারা। ‘মার্দানি’ এবং ‘মার্দানি ২’ ছবিতে রানি মুখার্জির বিপরীতেই অভিনয় করেছেন যিশু। এবার তার সঙ্গে অনির্বাণের বলিউড ডেবিউ’র গুঞ্জন শোনা যাচ্ছে।

তবে এ বিষয়টি নিয়ে এখনই মুখ খুলছেন না অনির্বাণ।

জানা গেছে, রানি মুখার্জির ৪৩তম জন্মদিনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির ঘোষণা হয়েছিল। ছবির পরিচালক অসীমা ছিব্বার। বাকি কলাকুশলীদের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ছবি প্রসঙ্গে কথা বলে গিয়ে সেই সময় রানি জানিয়েছিলেন, এক মায়ের সংঘর্ষের কাহিনি ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবিতে ফুটিয়ে তোলা হবে। বিদেশের লোকেশনে ছবির শুটিং হবে।

বিজনেস নিউজ/আরকে

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com