July 17, 2026, 5:21 am

ইসলামী ব্যাংকের শরিয়াহ পরিপালন শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের শরিয়াহ পরিপালন শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সেন্ট্রাল জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে ‘শরিয়াহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার শনিবার অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে ওয়েবিনারে আরও বক্তব্য দেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা ও এ কে এম মাহবুব মোরশেদ। ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনের নির্বাহী, শাখাপ্রধান ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com