November 10, 2026, 6:59 pm

৫০ হাজার টাকার বেশি বিল ব্যাংকিং চ্যানেলে না নিলে অতিরিক্ত উৎসে কর

৫০ হাজার টাকার বেশি বিল ব্যাংকিং চ্যানেলে না নিলে অতিরিক্ত উৎসে কর

আগামী ২০২১-২২ অর্থবছর থেকে ৫০ হাজার টাকার অধিক অর্থ পরিশোধ পেমেন্ট হলে তা ব্যাংক ট্রান্সফার বা ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে সম্পাদনের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২১-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে এ সব কথা বলেছেন।

অর্থমন্ত্রী বলেন, যেসব অর্থ পরিশোধে ব্যাংক ট্রান্সফারের বাধ্যবাধকতা রয়েছে সেসব ক্ষেত্রে ব্যাংক ট্রান্সফারের পাশাপাাশি এমএফএসের মাধ্যমে পরিশোধের বিধান অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি।

৫০ হাজার টাকার অধিক পেমেন্ট হলে তা ক্রসিং চেক বা ব্যাংক ট্রান্সফার বা এমএফএসের মাধ্যমে সম্পাদন করার বাধ্যবাধকতা আরোপ করা হোক। সরবরাহ ও ঠিকাদারি বিল ব্যাংকিং বা এমএফএসের মাধ্যমে না নিলে প্রযোজ্য উৎসে করের অতিরিক্ত ৫০শতাংশ কর্তন করা হবে।

জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট অর্থাৎ আগামী ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত আছেন। জাতীয় সংসদের এ বাজেট অধিবেশনে স্পিকার ড. শিরীন শাামিন চৌধুরী সভাপতিত্ব করছেন।

প্রস্তাবিত এ বাজেটে মোট আয় ৩ লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা। ঘাটতি ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। মোট উন্নয়ন ব্যয় ২ লাখ ৩৭ হাজার ৭৮ কোটি টাকা। এরমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। আর মোট অনুন্নয়ন ব্যয় ৩ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা।

বিজনেস নিউজ/এমআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com