October 8, 2026, 8:13 am

আবহাওয়ার কারণে বাংলাবাজার-শিমুলিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

আবহাওয়ার কারণে বাংলাবাজার-শিমুলিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

ঝোড়ো বাতাসসহ বৈরী আবহাওয়ার কারণে বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ। মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি হচ্ছে। সকাল ৯টার দিকে ঝোড়ো বাতাস বইতে থাকলে পদ্মা উত্তাল হয়ে ওঠে। সাড়ে ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, লঞ্চ বন্ধ থাকায় ঘাটে যাত্রীদের ভিড় বেড়েছে। অনেকে ফেরিতে পার হচ্ছেন। আবার অনেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছেন। ঝোড়োবাতাস থেমে গেলে লঞ্চ চলাচল আবার স্বাভাবিক হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com