October 26, 2026, 9:02 am
মহামারি করোনাভাইরাসের প্রভাবে দেশের বিকাশমান পর্যটন শিল্পের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান রেস্টুরেন্ট, হোটেল, মোটেল ও গেস্ট হাউস ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির মুখে দেশের ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। কিন্তু এসব প্রতিষ্ঠানে অভিযানের নামে এক ধরনের হয়রানি চলছে, যা করোনাকালে মোটেই গ্রহণযোগ্য নয়।
শুক্রবার (২৮ মে) রাতে গুলশানের পিংক সিটির অষ্টম তলায় অভিজাত বাফেট রেস্টুরেন্ট দি রিও লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
এফবিসিসিআই সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা সহায়তার আশ্বাস পেয়ে অনেক উদ্যোক্তা সাহস নিয়ে বিনিয়োগে এগিয়ে আসছেন। এমন সাহসী উদ্যোগের অনন্য উদাহরণ অভিজাত বাফেট রেস্টুরেন্ট দি রিও লাউঞ্জের এই পথ চলা। আমি প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করছি। আশা করছি- দি রিও লাউঞ্জ দেশি-বিদেশি ভোজন রসিকদের প্রত্যাশা পূরণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় সংগঠনটির সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, এফবিসিসিআই পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, অভিনেতা ফেরদৌস আহমেদ এবং অভিনেত্রী অপু বিশ্বাসসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দি রিও লাউঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিজাত বাফেট রেস্টুরেন্ট দি রিও লাউঞ্জের অতিথিরা মাত্র ৭৯৯ টাকায় মধ্যহৃভোজে শতাধিক পদের খাবার গ্রহণ করতে পারবেন। আর মাত্র ৯৯৯ টাকায় নৈশভোজে থাকছে ১২০টির অধিক পদের বাহারি খাবার। এছাড়া খাবারের মূল্যের বাইরে ক্রেতাদের পৃথকভাবে ভ্যাট ও সার্ভিস ফি প্রদান করতে হবে না। বিশুদ্ধ ও শতভাগ হালাল খাবারের নিশ্চয়তা থাকছে দি রিও লাউঞ্জে। সর্বোচ্চ মানসম্পন্ন, স্বাস্থ্যসম্মত ও রুচিশীল খাবারের বিশাল সম্ভার নিয়ে থাকছে ইন্ডিয়ান, থাই, চাইনিজ, কন্টিনেন্টাল, জাপানিজ, ট্র্যাডিশনাল খাবারের বিশাল আয়োজন।
আগামী ১ জুন থেকে এই নম্বরে ০১৯৯৮৪০০৫০০ কল দিয়ে বুকিং দেয়া যাবে ৫৫০ জন অতিথির ধারণক্ষমতা সম্পন্ন রেস্টুরেন্ট দি রিও লাউঞ্জে। এক্সক্লুসিভ ইনটেরিওরের সঙ্গে এখানে আরও আছে- কিডস গেমিং জোন, কনফারেন্স হল, সেলফি বুথ, যেকোনো অনুষ্ঠানের জন্য পৃথক মঞ্চ, ভিআইপি মিটিং রুম, জুসবার, কফি হাউজ, আইসক্রিম পার্লার ইত্যাদি।
বিজনেস নিউজ/এমআর