August 25, 2026, 10:24 pm
প্রথম দুই ওয়ানডেতে জিতে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে ইতোমধ্যেই। প্রথমবারের মতো ওয়ানডেতে সিরিজ হারিয়েছে শ্রীলঙ্কাকে। ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের শেষটিতে শুক্রবার সফরকারীদের মুখোমুখি হবে তামিম ইকবালের দল। এই ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন ওপেনার নাঈম শেখ।