October 10, 2026, 8:52 pm

আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে:অর্থমন্ত্রী

আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে:অর্থমন্ত্রী

আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ এবারও থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তুফা কামাল। যতদিন অপ্রদর্শিত অর্থ প্রর্দশিত না হবে ততদিন কালো টাকার সাদা করার সুযোগ দেওয়া হবে।

বুধবার (১৯ মে) দুপুরে ভার্চুয়ালি অর্থনৈতিক সম্পর্কিত মন্ত্রিসভার কমিটির বৈঠকে এ তথ্য জানান মন্ত্রী।

আগামী বাজেট কালো টাকা সাদা করার সুযোগ থাকবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী জানান, কালো টাকা বলব না, এটা অপ্রদর্শিত অর্থ। যা আমাদের সিস্টেমের কারণে প্রদর্শিত করতে পারেন না। তাই এ অপর্দশিত টাকা প্রদর্শিত না হওয়ার পর্যন্ত এ টাকার প্রদর্শনের সুযোগ দেওয়া হবে।

এর আগে গত ২৪ মার্চ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেছিলেন, বাজেটে যে জায়গাগুলো যেভাবে আছে সেভাবে থাকবে কি না, তা এ মুহূর্তে বলা যাবে না। জুনে সংসদে বাজেট দেওয়ার সময় জানবেন।

পুঁজিবাজার, ব্যাংক আমানতে, নগদ টাকা, ফ্লাট কেনাসহ সব ক্ষেত্রে বিনা প্রশ্নে ১০ শতাংশ কর দিয়ে সর্বশেষ বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থবছরের প্রথম ছয় মাসে ১০ হাজার কোটি টাকা সাদা হয়েছে। করোনার ধাক্কার মধ্যেও ঢাকায় প্রায় সব রেডি ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে।

সভায় ১০টি প্রস্তাব উপস্থাপন করা হলে ৯টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহেদা আক্তার।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com