October 8, 2026, 7:19 am

সাংবাদিক রোজিনাকে নির্যাতনকারীদের শাস্তির দাবি ডিজেএফবির

সাংবাদিক রোজিনাকে নির্যাতনকারীদের শাস্তির দাবি ডিজেএফবির

দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য বিভাগে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তার করে অসুস্থ হবার পরও চিকিৎসা না দেওয়া এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি)। সেই সাথে নির্যাতনকারী সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদন্তপূর্বক শাস্তির দাবি জানায় ডিজেএফবি।

এক বিবৃতিতে ডেজেএফবি’র সভাপতি এফএইচএম হুমায়ন কবীর এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, এই ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এ ধরনের ঘটনা অনুসন্ধানী সাংবাদিকতায় প্রতিবন্ধকতা তৈরি করছে।

সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরে হেনস্তা ও পরে তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ ও বিস্মিত।

ডিজেএফবি’র পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক আরও জানান, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। রোজিনা ইসলামসহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সবসময় পাশে থাকবে ডিজেএফবি।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com