October 26, 2026, 10:07 am

চট্টগ্রাম চেম্বারের পরিচালক হলেন তানভীর মোস্তফা

চট্টগ্রাম চেম্বারের পরিচালক হলেন তানভীর মোস্তফা

স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক, স্ট্যান্ডার্ড ফ্লিটস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স ইলেক্ট্রোট্যাবের সত্ত্বধিকারী ও রাজা করপোরেশনের ম্যানেজিং পার্টনার তানভীর মোস্তফা চৌধুরী চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক নির্বাচিত হয়েছেন।

তরুণ শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী তানভীর মোস্তফা চৌধুরী চট্টগ্রামের গুনাগাড়ির বনেদী কাজিম চৌধুরী বাড়ির সন্তান। তিনি চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের প্রাক্তন পরিচালক, স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও বর্তমান পরিচালক কামাল মোস্তফা চৌধুরীর ছেলে।

শিক্ষাজীবনে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা ও রাজউক উত্তরা মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী তানভীর মোস্তফা লন্ডন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিপ্লোমা অর্জনের পরে নর্দামব্রিয়া ইউনিভার্সিটি, নিউক্যাসল, যুক্তরাজ্য থেকে এলএলবি এবং সিটি ইউনিভার্সিটি, লন্ডন, যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক ব্যবসা আইন বিষয়ে পিজিডি ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রাম ক্লাব লিমিটেড এবং চট্টগ্রাম সমিতি ঢাকার সদস্য।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com