November 26, 2026, 9:16 pm

ইসলামী ব্যাংকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৬ মে) ভার্চুয়াল প্লাটফর্মে এটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী।

অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও মো. মোশাররফ হোসাইন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী ও এ এ এম হাবিবুর রহমান এবং চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির, মোহাম্মদ উল্লাহ ও মো. মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা, এ. কে. এম. মাহবুব মোরশেদ ও মিফতাহ উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদা সুলতানা এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এহসানুল ইসলাম সহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। ব্যাংকের নির্বাহী ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিরা পুনর্মিলনীতে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হন।

বিজনেস নিউজ/এমআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com