October 8, 2026, 6:40 am

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৮২

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৮২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৮৩৩ জনে। গত ২৭ মার্চ ৩৯ জনের মৃত্যু হয়েছিল।

একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৬৮২ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৭০ হাজার ৮৪২ জন।

শুক্রবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com