July 17, 2026, 3:32 am

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের এজিএম অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের এজিএম অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)-এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মে) ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের পরিচালক ও আইবিসিএমএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক মো. কামাল উদ্দিন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ও আইবিসিএমএল-এর পরিচালক মো. জয়নাল আবেদীন, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল মানেজিং ডাইরেক্টর ও আইবিসিএমএল-এর পরিচালক মো. কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ইসলামী ব্যাংকের সিএফও ও আইবিসিএমএল-এর পরিচালক মো. আশরাফুল হক, এফসিএ এবং আইবিসিএমএল-এর শেয়ারহোল্ডারদের মধ্যে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোশাররফ হোসাইন, আরডিএস ও ইউপিডিএস প্রজেক্ট ইনচার্জ মো. সালেহ ইকবাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আলতাফ হুসাইন, আইবিসিএমএল-এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুর রহিম, এফসিএ ও কোম্পানি সচিব আবু সাঈদ মো. নাহিদ, এসিএসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com