October 8, 2026, 6:02 am

করোনায় মৃত্যু ফের ১০০ ছাড়াল, নতুন শনাক্ত ২৯২২

করোনায় মৃত্যু ফের ১০০ ছাড়াল, নতুন শনাক্ত ২৯২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫২ ও নারী ৪৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৫৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৯২২ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা সাত লাখ ৪৫ হাজার ৩২২ জন।

রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ৬ দিন পর দেশে করোনায় মৃত্যু একশ ছাড়াল। গত ১৯ এপ্রিল ১১২ জনের মৃত্যু হয়।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com