October 8, 2026, 5:35 am

জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই জরিমানা, মাঠে র‌্যাব

জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই জরিমানা, মাঠে র‌্যাব

মহামারি করোনায় মৃত্যু ও সংক্রমণ পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় গত ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারা দেশ এক সপ্তাহের কঠোর লকডাউনে আছে। চলমান এই লকডাউনে যারা জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হয়েছেন তাদের বিষয়ে কঠোর নজরদারি চালিছে র‌্যাব। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলেই জরিমানা করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর থেকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু অভিযান চালিয়েছেন।  র‌্যাব-৩ এর সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানে অনেককে জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের নির্দেশনায় লকডাউন চলছে। এটি বাস্তবায়নের জন্য আমরা মাঠে রয়েছি। জনগণ এখনো সচেতন হচ্ছে না। আমরা সচেতন করানোর চেষ্টা করছি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করায় এখন পর্যন্ত অনেককেই জরিমানা করা হয়েছে। যুক্তিযুক্ত কারণ দেখাতে না পারায় ১৫ জনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com