October 10, 2026, 7:58 pm

পুঁজিবাজারে লেনদেন চলবে সাড়ে ১২টা পর্যন্ত

পুঁজিবাজারে লেনদেন চলবে সাড়ে ১২টা পর্যন্ত

ব্যাংক লেনদেনের সময়সীমা বাড়ানোর প্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেনের সময়সীমাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ রোববার (১২ এপ্রিল) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম লেনদেনের সময়সীমা বাড়ানোর বিষয়টি বিজনেস নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১২ এপ্রিল সোমবার এবং ১৩ এপ্রিল মঙ্গলবার দুইদিন ব্যাংকের লেনদেনের সময়সীমা আরো আধা ঘন্টা বাড়িয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করার প্রেক্ষিতে পুঁজিবাজারে লেনদেনের সময়সীমাও আধা ঘন্টা বাড়ছে অর্থাৎ সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে।

তিনি বলেন, আগামী দুইদিন আধা ঘন্টা লেনদেন বাড়ালেও যথারীতি প্রি-ওপেনিং বন্ধ থাকছে এবং ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com