October 8, 2026, 5:07 am

চলমান লকডাউন সোম-মঙ্গলবারও চলবে: কাদের

চলমান লকডাউন সোম-মঙ্গলবারও চলবে: কাদের

দেশে চলমান এক সপ্তাহের ‘লকডাউন’ রোববার রাত ১১টায় শেষ হচ্ছে। তবে আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবারও এর ধারাবাহিকতা চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে রাজধানীর সংসদ ভবনের বাসভবনে সংবাদ সংম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজ শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।

১২ ও ১৩ এপ্রিল তাহলে কী হবে- জানতে চাইলে ওবায়দুল কাদের স্পষ্ট করে বলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে এ দুদিন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার সারা দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে গত ৪ এপ্রিল। গত সোমবার সকাল ৬টা থেকে ‘লকডাউন’ শুরু হয়।

তবে শুরু থেকেই লকডাউন প্রত্যাহারের দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।

ফলে ‘লকডাউনে’ গণপরিবহন ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও গত বুধবার শর্তসাপেক্ষে সরকার গণপরিবহনে চলাচলের অনুমোদন দেয় সরকার। আর শুক্রবার থেকে শপিংমল ও দোকানপাটও খোলা হয়।

লকডাউনের পাঁচদিনের মাথায় গত শুক্রবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের কথা জানান জানান।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com