October 9, 2026, 6:20 am

অরাজকতা সৃষ্টির করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

অরাজকতা সৃষ্টির করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে কেউ অরাজকতা সৃষ্টি কিংবা জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করলে সরকার তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নিবে।

তিনি বলেন, জনগণ তাদের সেবা করার দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনার সরকারকে ভোট দিয়েছে। সেখানে কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকার অবশ্যই আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আজ শনিবার (১০ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রের বিরুদ্ধে ‘জিহাদ ঘোষণা’ ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য বাংলাদেশে কার্যকর আইন আছে বলেও সতর্ক করে দেন আনিসুল হক।

করোনা ভাইরাসের টিকা নেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, আমি মনে করি দ্বিতীয় ডোজের টিকা নিলে এই রোগের তীব্রতা কমে যাবে। সবাইকে এই টিকা দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে।

এ সময় সব নাগরিককে দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার অনুরোধ জানান আইনমন্ত্রী।

এর আগে গত বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দেশে করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু করে সরকার। ওইদিন টিকা নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com