October 27, 2026, 12:59 pm

বিজিএমইএ সভাপতি হচ্ছেন সম্মিলিত পরিষদের ফারুক হাসান

বিজিএমইএ সভাপতি হচ্ছেন সম্মিলিত পরিষদের ফারুক হাসান

বাংলাদেশ পোশাক রফতানিকারক ও মালিক সমিতির (বিজিএমইএ) দ্বিবার্ষিক (২০২১-২০২৩) নির্বাচনে সম্মিলিত পরিষদের অধিকাংশ প্রার্থীই জয়লাভ করেছেন। আর এ প্যানেলের নেতৃত্বে আছেন বিজিএমইএ’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান। নির্বাচনে বিজয়ী পরিচালকরা সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন।

সে হিসাবে অর্থাৎ আগামীর বিজিএমইএ সভাপতি হচ্ছেন ফারুক হাসান। আগামী ২০ এপ্রিল নতুন কমিটি দায়িত্ব নেবে।

রোববার (৪ এপ্রিল) রাজধানীর হোটেল রেডিসন ও বিজিএমইএ’র চট্টগ্রাম অফিসে বিরতিহীনভাবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টায় পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে রাত সাড়ে ১২টার দিকে বিজিএমইএ নির্বাচনী পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত আনোয়ার এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম মিলে সম্মিলিত পরিষদের বিজয়ী হয়েছেন মোট ২৪ জন। আর ফোরাম থেকে নির্বাচিত হয়েছেন ১১ জন প্রার্থী। সম্মিলিত পরিষদের বিজয়ীরা হলেন- প্যানেল লিডার ফারুক হাসান, এস এম মান্নান কচি, আরশাদ জামাল দিপু, শহিদুল্লাহ আজিম, শিরিন সালাম ঔশি, আসিফ আশরাফ, মহিউদ্দিন রুবেল, তানভির আহমেদ, মো. খশরু চৌধুরী, আব্দুল্লাহিল রাকিব, হারুন অর রশিদ, রাজিব চৌধুরী, মিরান আলী, খন্দকার রফিকুল ইসলাম, ইমরানুর রহমান, নাসির উদ্দীন, সাজ্জাদুর রহমান মৃধা শিপন।

ফোরামের বিজয়ীরা হলেন- ড. রুবানা হক, মাহমুদ হাসান খান বাবু, এম এ রহিম ফিরোজ, আসিফ ইব্রাহিম, ফয়সাল সামাদ, নাভিদুল হক, ভিদিয়া আমৃত খান, ইনামুল হক খান বাবলু, মিজানুর রহমান।

চট্টগ্রাম সম্মিলিত পরিষদের ছয়জন বিজয়ী হয়েছেন। তারা হলেন- সৈয়দ নজরুল ইসলাম, এ এম শফিকুল করিম খোকন, মো. হাসান জেকি, তানভির হাবিব, আহসানুল হক, রাকিবুল আলম চৌধুরী। ফোরামের বিজয়ী তিনজন হলেন- এম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ আব্দুস সালাম এবং মোহাম্মদ আতিক।

নির্বাচনে ঢাকায় ১ হাজার ৮৫৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬০৪ জন। অন্যদিকে চট্টগ্রাম কেন্দ্রে ৪৬১ ভোটের মধ্যে ভোট দিয়েছেন ৩৯২ জন। অর্থাৎ গড়ে ৮৬ শতাংশ ভোট পড়েছে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com