October 27, 2026, 2:58 pm

করোনায় আক্রান্ত আবুল হায়াত

করোনায় আক্রান্ত আবুল হায়াত

দেশে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। তারকাদের কোভিড পজিটিভ হওয়ার খবর পাওয়া যাচ্ছে প্রতিদিন। সেই তালিকায় এবার নাম উঠল প্রখ্যাত অভিনেতা আবুল হায়াতের।

করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আবুল হায়াত। ১ এপ্রিল (বৃহস্পতিবার) বিষয়টি নিশ্চিত করেন অভিনেতার ছোট মেয়ে নাতাশা। তিনি বলেন, ‘আব্বু করোনা পজিটিভ। অল্প কিছু লক্ষণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তিনি বেশ শক্ত আছেন। চিকিৎসকদের নজর রয়েছে তার ওপর।’

তিন সপ্তাহের মধ্যে যারা করোনা থেকে মুক্ত হয়েছেন তাদের কাছ থেকে এ প্লাস প্লাজমা চেয়েছেন নাতাশা। এছাড়া তিনি অনুরোধ করেন তাদের পরিবারকে ফোন কল ও এসএমএস দেওয়া থেকে বিরত থাকার।

নাতাশা বলেন, ‘আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। এমন সময় সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের ফোন না করে আপনারা আব্বু ও আমার পরিবারের সদস্যদের জন্য একটু দোয়া করবেন।’

আজ আরও দুজন তারকার করোনায় আক্রান্তের খবর এসেছে। তাদের মধ্যে রয়েছেন আফসানা মিমি ও গাজী রাকায়েত।

উল্লেখ্য, গাজী রাকায়েত বাসায় চিকিৎসা নিচ্ছেন। তার হালকা কাশি ছাড়া অন্য লক্ষণ নেই। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি। তিনি গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com