May 31, 2026, 3:57 am

বিশ্বভুগােলে মুজিব

বিশ্বভুগােলে মুজিব

বিশ্বভুগােলে মুজিব
হামিদ সরকার

টুঙ্গিপাড়ার শ্যামল ছায়ায় শতবছর আগে,
জন্মেছিল একটি খােকা মুজিব নামে ডাকে।
সব বাধার জালকে ছিড়ে এগিয়ে নিলাে জীবন, আপােষহীন , প্রতিবাদী বলে কিশােরেই কারাবরণ।

আন্দোলন থেকে কারাগারে ছিল আসা – যাওয়া, লালসবুজের ভালােবাসাকে জীবন দিয়ে পাওয়া। বঙ্গ মুসলিম ছাত্রলীগেই রাজনীতির পাঠ শুরু,অল্পদিনেই মুজিব হলেন রাজনীতির এক গুরু।

টগবগে এক তরুণ – যুবক নামটা শেখ মুজিব,জাতীয় নেতা শেরেবাংলা করেন তাকে সচিব।দফায় দফায় কারাবরন জীবন পাতায় লেখা,মুজিব মানে স্বাধীনতার হৃদয় চোখে দেখা।

ফেব্রুয়ারির ১৪ তারিখ কারাগারে অনশন,
রাষ্ট্রভাষা বাংলাই হবে করেছিলে তুমি পণ।
বাংলা পেলাম রাষ্ট্রভাষা এবার স্বাধীনদেশ,
চুয়ান্ন সালের নির্বাচনে তােমার বিজয় বেশ।

যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় বয়ঃকনিষ্ঠ তুমি,
ছয় দফার দাবি তুলে তপ্ত দেশের ভুমি।
প্রতিবাদী ছােট্টখােকা ছিল আপােসহীন,
৭ কোটি মানুষ চাওয়া দেশটা হবে স্বাধীন।

সাত মার্চের এক কবিতায় স্বাধীনতার ঝড়,তুলেছিলাে টুঙ্গীপাড়ার সেই খােকা মুজিবুর।তােমার কাব্যে উজ্জীবিত হিন্দু, বৌদ্ধ, মুসলমান,কৃষক শ্রমিক তরুণ জনতা করে জয়ের সন্ধান।

হাজার বর্ষের শ্রেষ্ঠ বাঙালী কোটি জনতার প্রাণ, বিশ্বভুগােলে রয়েছে লেখা শেখ মুজিবুর রহমান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com