October 8, 2026, 4:29 am

আজও করোনায় ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫ হাজারের বেশি

আজও করোনায় ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫ হাজারের বেশি

কোভিড-১৯ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৯৯৪ জন।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৪২ জন।  এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ পাঁচ হাজার ৯৩৭ জন।২৬ হাজার ৬২০টি নমুনা পরীক্ষায় এমন ফলাফল পাওয়া গেছে।

মঙ্গলবার করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে সুস্থ হয়েছেন ২১৬২ জন।  এ নিয়ে ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন সুস্থ হলেন। একদিনে শনাক্তের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।  প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।  সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও সংক্রমণ বেড়েছে।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com