October 27, 2026, 2:58 pm

তৃণমূলের ‘বাড়তি আবদারে’ রেগে আগুন নুসরাত!

তৃণমূলের ‘বাড়তি আবদারে’ রেগে আগুন নুসরাত!

তৃণমূলের দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান। কিন্তু দলীয় কর্মীদের ‘বাড়তি আবদারে’ রেগে গেলেন তিনি।

দলের পক্ষ থেকে একটু বেশি সময় ধরে প্রচার চালিয়ে যাওয়ার অনুরোধ করায় এমন ঘটনা ঘটে।

আনন্দবাজার পত্রিকা জানায়, শনিবার অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে প্রচারে যান অভিনেত্রী নুসরাত।  কড়া রোদের মধ্যেও এক ঘণ্টার ওপর হুডখোলা গাড়িতে চেপে প্রচার করেন তিনি।

তারপরও আরও আরও বেশি সময় তাকে প্রচার করার অনুরোধ করলে বেঁকে বসেন অভিনেত্রী।

দলীয় কর্মীদের সঙ্গে নুসরাতের কথোপকথনের একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে।

সেখানে দেখা গেছে, দলীয় কর্মীদের মধ্যে কেউ এক জন নুসোতকে বোঝাচ্ছেন, সামনে বড় রাস্তা। আর আধ কিলোমিটার গেলেই হবে। কিন্তু নুসরাত সাফ জানিয়ে দেন, আর পারবেন না তিনি। শুধু তাই নয়, মুখের কথা শেষ হওয়ার আগে গাড়ি থেকেও নেমে যান।

এ সময় তাকে রেগে যেতে দেখে, হাততালি দিয়ে তাকে অভিবাদন জানান দলীয় কর্মীরা। পাশ থেকে ‘ঠিক আছে’ বলতেও শোনা যায় কয়েকজনকে।

তবে তাতেও থামেননি নুসরাত। বরং কোনো দিকে না তাকিয়ে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। আর নামতে নামতেই বলেন, ‘‘এক ঘণ্টার উপর র‌্যালি করছি। মুখ্যমন্ত্রীর জন্যও করি না। ঠাট্টা করছ?’

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com