October 10, 2026, 7:44 pm

কাল ব্যাংক- পুঁজিবাজার ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

কাল ব্যাংক- পুঁজিবাজার ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

আগামীকাল মঙ্গলবার (৩০ মার্চ) পবিত্র শবে বরাতের ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সরকারি ছুটি থাকায় দেশের সব ব্যাংক, পুঁজিবাজার ও  আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে গত ২২ মার্চ (সোমবার) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছিল।

দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো সে সার্কুলারে বলা হয়েছে, ‘আগের নির্দেশনা অনুযায়ী ২৯ মার্চ সোমবার শবে বরাতের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র শবে বরাতের ঘোষিত ছুটি ২৯ মার্চ সোমবারের পরিবর্তে ৩০ মার্চ মঙ্গলবার পুনর্নির্ধারণ করা হলো।’

এদিকে ব্যাংক বন্ধ থাকায় দুই স্টক এক্সচেঞ্জও বন্ধ থাকবে। দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবার লেনদেন বন্ধ থাকার পর বুধবার থেকে আবার স্বাভাবিক নিয়মে শেয়ারবাজারে লেনদেন হবে। সেই সঙ্গে স্টক এক্সচেঞ্জের সকল কার্যক্রম চলবে।

এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে দেশে পবিত্র শবে বরাত পালিত হবে। পরের দিন ৩০ মার্চ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটি হওয়ায় এদিন শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com