August 31, 2026, 11:40 pm

অফিস-কারখানা ৫০ শতাংশ জনবল দিয়ে চালানোর নির্দেশ

অফিস-কারখানা ৫০ শতাংশ জনবল দিয়ে চালানোর নির্দেশ

কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দুই সপ্তাহের জন্য ১৮টি জরুরি সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/ শিল্প কারখানায় পরিচালনা করতে হবে অর্ধেক জনবল দিয়ে।  গর্ভবতী/ অসুস্থ/ ৫৫ বছরের বেশি বয়সী কর্মীদের বাড়িতে থেকে কাজের ব্যবস্থা করতে হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। আর সারাদেশে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়সহ সব ধরনের জনসমাগম সীমিত করা হয়েছে।  বিয়ে, খেলাধুলাসহ সামাজিক অনুষ্ঠান আয়োজনে নিরুৎসাহিত করা হয়েছে।

মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে।

গণপরিবহনে বর্তমানে যে যাত্রী চলাচল করছে তার অর্ধেকের বেশি পরিবহন করা যাবে না।  অর্থাৎ ধারনক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।  কঠোর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণে চলতে হবে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com