May 26, 2026, 12:04 pm

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইসলামী ব্যাংকের আলোচনা ও দোয়া

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইসলামী ব্যাংকের আলোচনা ও দোয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া ২৬ মার্চ শুক্রবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন।

আরো বক্তব্য দেন ডাইরেক্টর মোঃ জয়নাল আবেদীন ও প্রফেসর ড. কাজী শহীদুল আলম। ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর মোঃ কামাল উদ্দিন, পিএইচডি, সৈয়দ আবু আসাদ, মোঃ কামরুল হাসান, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, প্রফেসর ড. মোঃ ফসিউল আলম, খুরশীদ উল আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ এবং মোঃ জাকির হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ আব্দুস সামাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস ও এএএম হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহী, জোন ও শাখাপ্রধানগণ উপস্থিত ছিলেন।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com